1. admin@thedailyagnikontho.com : admin :
রেল মন্ত্রণালয়ের সচিবের সাথে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
রেল মন্ত্রণালয়ের সচিবের সাথে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

রেল মন্ত্রণালয়ের সচিবের সাথে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা আধুনিক উপ-শহর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি রেল মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম ও পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির সভাপতি মাহমুদ হাসান খান (সুমন) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামছুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান শামীম, স্বপ্নদ্রষ্টা মো: ফরহাদ উল্লাহ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থায়ী রেল মন্ত্রণালয়ের সভা কক্ষে পাবনা উপ শহর ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাবনা উপসহরের ভিশন ও আধুনিক স্থাপত্যগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প নকশা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ‘পাবনা আধুনিক উপ-শহর বাস্তবায়ন কমিটি, পাবনা জেলায় উন্নয়ন প্রকল্পের জন্য একটি প্রস্তাবিত উপ-শহর উপস্থাপন করে। পাবনা উপ-শহর বাস্তবায়নের দাবি পাবনাবাসীর জন্য একটি সামাজিক আন্দোলন। এটি একটি চমৎকার ও সময়োপযোগী উদ্যোগ। এই দাবির সাথে সম্পৃক্ত হতে পেরে কমিটির সদস্যবৃন্দরা ধন্য মনে করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com