1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

গাজার দিকে যাত্রা করা গ্রিসের উপকূলে অবস্থিত সাহায্যকারী নৌযানগুলোর কাছাকাছি মঙ্গলবার গভীর রাতে একাধিক ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ত্রাণ বহরের আয়োজক এবং ফিলিস্তিনি-পন্থী কর্মীরা জানিয়েছেন, এ সময় আকাশে ইসরাইলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, ‘একাধিক ড্রোন ও অজ্ঞাত বস্তু পড়তে দেখা গেছে।

যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বেশ কয়েকটি নৌযান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা উল্লেখ করা হয়নি।অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে হামলাগুলো সরাসরি প্রত্যক্ষ করছি, তবে আমরা ভয় পাইনি।

জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আকার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে।তিনি আরো বলেন, ‘আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি। আমাদের সঙ্গে কোনও অস্ত্র নেই। আমরা কারও জন্য কোনও হুমকি নই।

ইসরাইলই হাজার হাজার মানুষকে হত্যা করছে (এবং) পুরো জনসংখ্যাকে অনাহারে রাখছে। আগের একটি ভিডিওতে, আকার বলেছেন যে কর্মীরা ‘১৫ থেকে ১৬টি ড্রোন’ দেখতে পেয়েছেন। গাজার ওপর ইসরাইলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com