1. admin@thedailyagnikontho.com : admin :
অফলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
অফলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

অফলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

অফলাইনে শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তাগণ টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন।

তাছাড়া শিক্ষকগণ বদলির বিষয়ে প্রায়শই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন। এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে অপরদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে। এমতাবস্থায়, শিক্ষকগণকে সরাসরি আবেদন না করার প্রয়োজনীয় নির্দেশনা এবং নৈমিক্তিক ছুটি প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং সব উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানিয়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com