1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক: স্বরাষ্ট্র উপদেষ্টা

আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন ফায়ার ফাইটারের উন্নত চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসবেন। আজ মঙ্গলবার বাদ এশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার প্রাঙ্গণে গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) নামাজে জানাজা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় বার্ন ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। এখানকার ডাক্তাররা সবাই দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, শামীম আহমেদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং আজ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শহিদি মর্যাদা দান করেন। তিনি এসময় চিকিৎসাধীন বাকি তিনজন ফায়ার ফাইটারের দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া কামনা করেন।

উপদেষ্টা পরে নিহত শামীম আহমেদ-এর পরিবারকে সমবেদনা জানান। তিনি পরিবারটির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ফিক্সড ডিপোজিট করে দেয়া ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার আশ্বাস দেন। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ শহিদ শামীম আহমেদের সহকর্মীগণ অংশগ্রহণ করেন।

এর আগে তাঁকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় সংঘটিত অগ্নি দুর্ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরাধীন টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার ফাইটার আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিলো। তাদের মধ্যে গুরুতর আহত (১০০% দগ্ধ) দু’জনের একজন শামীম আহমেদ আজ বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com