1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বুসকুয়েটস - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বুসকুয়েটস

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বুসকুয়েটস

দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার সার্জিও বুসকুয়েটস। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সাথে খেলা বুসকুয়েটস। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সি এ মিডফিল্ডার। তিনি বলেন, ‘ আমার মনে হচ্ছে, পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলার সময় আমার চলে এসেছে।

যেই স্বপ্ন সবসময় দেখেছিলাম, সেই অবিশ্বাস্য গল্প উপভোগের প্রায় ২০ বছর হয়ে গেল। দুর্দান্ত সব জায়গায় অনন্য অভিজ্ঞতা আমাকে উপহার দিয়েছে ফুটবল, পথচলায় পেয়েছি অসাধারণ সব সঙ্গী। বুসকুয়েটস আরও বলেন, ‘সামনের কয়েকটি মাস হতে যাচ্ছে মাঠে আমার শেষ কিছু মাস । আমি অত্যন্ত আনন্দ, গর্ব, পরিপূর্ণতা এবং সবকিছুর ওপর কৃতজ্ঞতা বোধ নিয়ে অবসরে যাচ্ছি।

প্রায় তিন বছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বুসকুয়েটস। স্পেনের হয়ে ১৪৩ ম্যাচে ২ গোল করেন তিনি। ক্লাব ফুটবলে ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনা শিবিরে কাটিয়েছেন তিনি। ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন বুসকুয়েটস। বার্সার হয়ে ৯টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি।

সঙ্গত কারণেই বিদায়ের সিদ্ধান্ত জানাতে গিয়ে বার্সার কথাও স্মরণ করেছেন বুসকুয়েটস, ‘ফুটবল ক্লাব বার্সেলোনাকে ধন্যবাদ, এটি আমার সারা জীবনের ক্লাব। সেখানে আমি শৈশবের স্বপ্নগুলো পূরণ করেছি। প্রিয় জার্সি শতাধিক ম্যাচে পরেছি। অনেক শিরোপা জিতেছি এবং ক্যাম্প ন্যুতে দুর্দান্ত সব মুহূর্ত উপভোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘স্প্যানিশ জাতীয় দলকে ধন্যবাদ। জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি এবং দলের হয়ে যা কিছু অর্জন করেছি, সব কিছু আমার হৃদয়ে থাকবে। ইন্টার মিয়ামিকেও ধন্যবাদ আমাকে এমন একটি ক্লাবের অংশ হতে দেওয়ার জন্য। যেখানে আমি নতুন অভিজ্ঞতা অর্জন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com