1. admin@thedailyagnikontho.com : admin :
দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযাগ মাধ্যমে কোনো একটি ঘটনা দেখলেই যেন প্রতিক্রিয়া না দেখাই। সেটা সঠিক কি-না যাচাই করতে হবে।কারো একটি ছোট ভুলের কারণে যাতে পূজামন্ডপে কোনো অসুবিধার সৃস্টি না হয়। পরিবারের সকলকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যে সবাই মন্ডপে পূজা উদযাপন করবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

আমাদের নিজেদের কোনো অভিলাস বা পছন্দ নাই। আমরা নিরপেক্ষভাবে কাজ করে আগামীতে একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নিরাপদ সরকার গঠন করতে চাই। যার মাধ্যমে দেশের সবাই সকল ধরণের সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করতে পারবে।শনিবার বিকালে চট্টগ্রাম মহানগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ- চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, এইবারে পূজার্থীরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদ পরিবেশে দূর্গাপূজা পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেজন্য ইতোমধ্যে পূজার নিরাপত্তা এবং অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ে সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দূর্গাপুজা নিয়ে নিজের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, এইটা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন অনুষ্ঠান। ছোটবেলায় আমরা সকল ভেদাভেদ ভুলে বাতাসা, মোয়ার লোভে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বাড়ির পাশে বিভিন্ন পূজা মন্ডপে ছুটে যেতাম।

আমরা তখন পূজাকে সমান মর্যাদায়, সমান মাত্রায় উপভোগ করতাম। কিন্তু বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পেছনে প্রযুক্তির ছোঁয়াসহ নানা কারণ বিদ্যামান। আগে আমাদের সকলের মাঝে যে ভ্রাতৃত্ববোধ এবং পরস্পরের প্রতি সম্মানবোধ ছিল বর্তমানে সেটি অনেকাংশে হ্রাস পেয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার পালিত, সদস্য অধ্যাপক শ্রী নারয়ণ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com