1. admin@thedailyagnikontho.com : admin :
আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস: সালাউদ্দিন আহমেদ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস: সালাউদ্দিন আহমেদ

আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস: সালাউদ্দিন আহমেদ

আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ ১৪শ’ মানুষকে হত্যা করেছে, ২০ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার পতনের পর আজ আমরা এখানে আসতে পেরেছি। আমাদের রক্তাক্ত ইতিহাস ভুলে গেলে চলবে না।’তিনি আরও বলেন, ‘ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না।

ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা বিভাজন সৃষ্টি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে মোকাবিলা করতে হবে।’ সালাউদ্দিন আহমেদ বলেন, ’৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন। চেতনার ব্যবসা করতে করতে তার মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং, ৭১-এর চেতনার ব্যবসা যেমন চলবে না, তেমনি ধর্ম ব্যবসা কিংবা জুলাই বিক্রির ব্যবসাও চলবে না। জনগণ এখন সচেতন, কোনো চেতনা ব্যবসায়ীকে তারা প্রশ্রয় দেবে না।’ তিনি বলেন, ‘কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। কেউ কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? যারা এ ধরনের চেষ্টা করছে তারাই ধর্ম ব্যবসায়ী।

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। বিএনপির ইতিহাস রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের ইতিহাস। বিএনপির ইতিহাস যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস। তাই আজ যারা সংস্কারের কথা বলেন- তারা জানেন না, বর্তমানে সংস্কারের জনক হচ্ছেন তারেক রহমান। তারেক রহমান ঘোষিত ৩১ দফাই এ দেশের প্রকৃত সংস্কার। আমরা ৩১ দফা সিলগালা করে দেইনি। যৌক্তিক প্রস্তাব এলে তা সংযোজন করা হবে। সংস্কারের শেষ নেই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।’নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সব ধরনের অপপ্রচারের জবাব আপনাদের দিতে হবে। প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি শ্রেণি অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে এবং সত্য তুলে ধরতে হবে।’তিনি বলেন, ‘আমরা বিচার চাই। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে বিচার একটি ধীর প্রক্রিয়া। এজন্য ট্রাইব্যুনাল বাড়াতে হবে। সংস্কার, বিচার প্রক্রিয়া এবং নির্বাচন একসাথে চলতে পারে।’

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, জেলা বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com