1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: তাহের - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: তাহের

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন। এক প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে।

আমরা সবাই এর সঙ্গে একমত। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে তিনি উল্লেখ করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। জামায়াতের এই নেতা বলেন, ‘যেমন, জুলাই সনদে আমরা একমত হয়েছি। কিন্তু তা বাস্তবায়ন না হলে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি সমর্থন জানিয়ে তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তাতে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখি না।

প্রধান উপদেষ্টার ভাষণকে চমৎকার উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণ ছিল অসাধারণ। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো- প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের স্টেকহোল্ডাররা একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী দুই কক্ষেই পিআর চায়। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। অন্তবর্তীকালীন সরকার যেহেতু জনগণের সরকার, আশা করি তাঁরা তা গ্রহণ করবে। আর আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব। এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com