1. admin@thedailyagnikontho.com : admin :
রাজনৈতিক নেতাদের ওপর চালানো হামলা উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
রাজনৈতিক নেতাদের ওপর চালানো হামলা উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক নেতাদের ওপর চালানো হামলা উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার বলেছেন, প্রধান উপদেষ্টাসহ বর্তমানে নিউইয়ক সফররত উপদেষ্টাগণ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর সম্প্রতি রাজনৈতিক নেতাদের ওপর চালানো উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, ‘চারজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা একসঙ্গে বসেছিলেন, এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

ম্যানহাটনের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইস (১৫৩৫ ব্রডওয়ে) হোটেলে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এম্পাাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তৌহিদ জানান, কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং কীভাবে নেওয়া হবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

এতে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com