1. admin@thedailyagnikontho.com : admin :
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস

গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস

আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস সোমবার জানিয়েছে, গাজায় জিম্মি ও ইসরাইলি কারাগারে আটক ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা প্রস্তুত রয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার হামাস, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল মিশরে বৈঠকে বসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস ও ইসরাইল উভয়ই ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক বলেন, আমাদের দল নিরপেক্ষভাবে মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত, যাতে জিম্মি ও আটক ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

আইসিআরসি জোর দিয়ে বলেছে, মানবিক সহায়তা পুরোপুরি পুনরায় চালু করা এবং গাজা উপত্যকার যেখানেই মানুষ থাকুক না কেন, সেখানে নিরাপদে ত্রাণ বিতরণ নিশ্চিত করা জরুরি। জেনেভাভিত্তিক এই মানবিক সংস্থা জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে তারা এখন পর্যন্ত ১৪৮ জন জিম্মি ও ১ হাজার ৯৩১ জন আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেছে।

পাশাপাশি মৃতদের দেহাবশেষ ফেরত আনার ব্যবস্থাও করেছে। সংস্থাটি বলেছে, এ ধরনের কার্যক্রম অত্যন্ত জটিল এবং এতে নিখুঁত লজিস্টিক ও নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com