1. admin@thedailyagnikontho.com : admin :
সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার

সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে সরকারি বেসরকারি প্রচেষ্টা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমির আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যায় ফিমেইল একাডেমি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনার স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপসচিব দূরের শাহনেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, সমাজকর্মী মেনন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক।সঞ্চালনায় ছিলেন একাডেমির শিক্ষক নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বুরহান উদ্দিন, শামসুল ইসলাম খেজুর, মোজাহিদ সরকার প্রমুখ।উল্লেখ্য, গ্রামীণ জনকল্যাণ সংসদ দিরাই এর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী ও বেগম রোকেয়া চৌধুরীর উদ্যোগে ১৯৮০ সালে তাদের নিজস্ব ফান্ড দিয়ে ৮ একর জায়গা খরিদ শুরু করেন। ২০০২ সালে নিজস্ব ফান্ড দিয়ে সুনামগঞ্জ, দিরাই পৌরসভায় মেইন রোডে তিন তলা ভবন নির্মাণ করেন।

২০০৬ সালে মাত্র তিনটি ক্লাস দিয়ে ৬ এপ্রিল ৯০জন ছাত্রী ভর্তি করানো হয়। ৭০ জন দেশি ও প্রবাসী বাংলাদেশি এবং ৪ জন ভিনদেশিসহ বিভিন্ন জনের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে, তিনটি ক্লাস শুরু করেন। এভাবেই মানবকল্যাণে এই দম্পত্তির যাত্রা শুরু। ‘বাংলাদেশ ফিমেইল একাডেমি’ একটি অলাভজনক প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com