1. admin@thedailyagnikontho.com : admin :
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন: এ্যানি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন: এ্যানি

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান, এই প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোন রাজনৈতিক দল নয়, হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিধায় তাদের পরামর্শ আমরা গ্রহণ করি।

হেফাজত ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবে কাজ করছে। তাদের গাইডলাইন নিতে তো কোন আপত্তি নেই। আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় হেফাজত ইসলামের ব্যানারে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন, প্রত্যেকটা কথা মেপে বলেছেন, বিশ্লেষন দিয়ে তুলে ধরেছেন, ইসলাম সম্পর্কে কি বলতে হবে, দেশ সম্পর্কে কি বলতে হবে, পাশ্ববর্তী দেশ নিয়ে কি কথাগুলো বলতে হবে, সমাজ সম্পর্কে কি বলতে হবে, সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ উনার কথা সবার আগে বাংলাদেশ। এরমধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ, মানবিকতা।

হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com