1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিসিসিসিআই’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিসিসিসিআই’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

বিসিসিসিআই’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বিসিসিসিআই’র প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদার সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে গত বৃহস্পতিবার এই দায়িত্ব হস্তান্তর করা হয়। নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এই সময় উপস্থিত ছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৮ অক্টোবর বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন। এতে মোহাম্মদ খোরশেদ আলম সভাপতি এবং জামিলুর রহমান সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা প্রার্থী না থাকায় সভাপতি পদসহ ২৪ জন কার্যনির্বাহী সদস্য ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিসিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচনটি পরিচালনা করেন চেম্বারের প্রশাসক মোসাম্মাত নারগিস মুরশিদা।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি হলেন যথাক্রমে হান জিংচাও, এ. জেড. এম. আজিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি. এম. কামরুল ইসলাম, সহ-সভাপতি হলেন মোহাম্মদ হাফিজুর রহমান খান, চাও চংচং, খন্দকার আতিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলী খানএছাড়া সাধারণ সম্পাদক পদে জামিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসিমা জাহান বিজলী (বিন্তি), অর্থপরিচালক পদে ফারহান আহমেদ খান, পরিচালক প্রশাসন পদে তালুকদার মো. জাকারিয়া হোসেন, শিল্প ও বাণিজ্য পরিচালক পদে মোহাম্মদ সাজ্জাদ উন নিউয়াজ, জনসংযোগ পরিচালক পদে মো. জিন্নাতুল ইসলাম নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন, মো. আমানুর রহমান, মো. আবদুল্লাহ যাবের, মো. সেলিমুজ্জামান মোল্লা, সান পিন, এটিএম অলতাফ হোসেন (লোটাস), মো. কামরুজ্জামান, মো. রাকিবুল হক, মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, আসিফ হক রূপো এবং এস. এম. মুস্তাফা জলাল।দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক মোসাম্মাত নারগিস মুরশিদা চেম্বারের আয়-ব্যয়ের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন এবং নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় তিনি নবনির্বাচিত সভাপতির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, কঠিন সময়ে তিনি চেম্বারের পাশে থেকে কাজ করেছেন। নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে চেম্বারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং আগামী দুই বছরের জন্য সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com