1. admin@thedailyagnikontho.com : admin :
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: ত্রাণ উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: ত্রাণ উপদেষ্টা

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: ত্রাণ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, সঠিক সময়ে ও দ্রুত সেবা নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে। আজ শনিবার সকালে ঝালকাঠি সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, কোনভাবেই সরকারি প্রকল্পের অপব্যবহার করা যাবে না। সরকার প্রকল্প নেয় মানুষের দুর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য।সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্যোগের পাশাপাশি সারা বছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে।তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনের তদারকিতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে সাধারণ জনগণের জন্য কমিউনিটি সেন্টার এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

এ সময় তিনি চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।উপদেষ্টা বলেন, বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ ও সম্পদশালী রাষ্ট্র। আমরা নিজদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে, বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। ফারুক ই আজম, বীর প্রতীক আরো বলেন, ২৪ এর অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে গর্ব ভরে স্মরণ করে।

তিনি বলেন, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণকে সুষ্ঠুভাবে ভোট প্রদানের মুখ্য দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com