1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মেক্সিকো বন্যায় কমপক্ষে ৬৪ জন নিহত, ৬৫ জন নিখোঁজ - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মেক্সিকো বন্যায় কমপক্ষে ৬৪ জন নিহত, ৬৫ জন নিখোঁজ

মেক্সিকো বন্যায় কমপক্ষে ৬৪ জন নিহত, ৬৫ জন নিখোঁজ

মধ্য ও পূর্ব মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা দ্রুত বেড়ে কমপক্ষে ৬৪ জনে দাঁড়িয়েছে। আরও ৬৫ জন এখনো নিখোঁজ রয়েছে। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের প্রধান লরা ভেলাজকুয়েজ বলেছেন, প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা মূলত ভেরাক্রুজ, হিডালগো এবং পুয়েবলা রাজ্যে বন্যায় প্লাবিত হয়েছে।

মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।মাত্র ১২ ঘন্টা আগের তুলনায় মৃতের সংখ্যা ১৭ জন বেড়েছে, যা দুর্যোগের এখনো ক্রমবর্ধমান বৃদ্ধির লক্ষণকে নির্দেশ করে। বন্যার ফলে পুরো গ্রাম জুড়ে নদী উপচে পড়েছে। ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট ও বন্যার পানির প্রবল স্রোতে সেতু ভেসে গেছে।

প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য হাজার হাজার সেনা, নৌকা, বিমান এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণে সহায়তা করছে, উদ্ধার সরঞ্জাম এবং যানবাহন সহ ১০ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে।

বাড়িঘর থেকে বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মেক্সিকো ২০২৫ সাল জুড়ে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে। রাজধানী মেক্সিকো সিটিতে বৃষ্টিপাতের রেকর্ড তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com