1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রামে শিশু অপহরণের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
চট্টগ্রামে শিশু অপহরণের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব

চট্টগ্রামে শিশু অপহরণের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব

চট্টগ্রামের বাঁশখালী থেকে ৫ বছরের শিশু মো. আদিয়াতকে অপহরণের মূল হোতা মো. আমিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় চকবাজার থানার দেবপাহাড় এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম পটিয়া উপজেলার মধ্যম বরলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে মনজুরুল আলম তার সন্তানকে নিয়ে বাড়ির সামনে হাঁটছিলেন। তখন রিদুয়ান নামে তার এক প্রতিবেশী শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি তার সন্তানকে তার কোলে দিয়ে বাড়ি পাশে নিজের দোকানে চলে যান। যাওয়ার সময় তার সন্তানকে তার মায়ের কাছে দিয়ে যেতে বলেন। বিকেল ৩টায় বাড়ি ফিরে জানতে পারেন রিদুয়ান তার ছেলেকে তার বাড়িতে দিয়ে যায়নি।

তিনি রিদুয়ানের মোবাইলে ফোন করলে তার নম্বরটি বন্ধ পান। পরে স্থানীয়রা জানান, রিদুয়ান তার সন্তানকে অটোরিকশায় তুলে নিয়ে গেছে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, রিদুয়ান আর আমিনুল দু’জনেই পূর্ব পরিচিত। আমিনুল রিদুয়ানকে বলে, তার বোন রোবাইদা সুলতানা তানজুর বাচ্চা নেই। তার একটা বাচ্চা দরকার।

এর আগে আমিনুল রিদোয়ানের সাথে বাঁশখালীও গিয়েছিল। গত ১৩ অক্টোবর রিদোয়ান শিশুটিকে কৌশলে অপহরণ করে আমিনুলের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। তানজুর বাড়ি চন্দনাইশে। এ ঘটনায় গতকাল দুপুরে চন্দনাইশ থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com