1. admin@thedailyagnikontho.com : admin :
আফগানিস্তান উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে: শহীদ আফ্রিদি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আফগানিস্তান উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে: শহীদ আফ্রিদি

আফগানিস্তান উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে: শহীদ আফ্রিদি

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসন্ন ত্রিদেশীয় সিরিজে না খেলার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মান হামলার জন্য পাকিস্তানকে দায়ী করায় আফগানিস্তানের চরম সমালোচনা করেছেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফগানিস্তানের জন্য পাকিস্তানের দীর্ঘদিনের ত্যাগ ও সমর্থনের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডলে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবে দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।

যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে। তিনি আরও লেখেন, ‘আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে। আসন্ন ত্রিদেশীয় সিরিজটি শুরু হওয়ার কথা ১৭ নভেম্বর, পাকিস্তানে। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা শ্রীলঙ্কারও।

তবে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আফগানিস্তান না খেললেও সিরিজ নির্ধারিত সময়েই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা ইতিমধ্যে বিকল্প দল খুঁজতে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। পিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আফগানিস্তান সরে দাঁড়ানোর পরও ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়েই হবে। আমরা বিকল্প খুঁজছি, চূড়ান্ত হলে ঘোষণা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com