1. admin@thedailyagnikontho.com : admin :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।ফলে একই পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ এবং চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণার কার্যকারিতা স্থগিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

পরিপত্র চ্যালেঞ্জ করা এক রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।পরিপত্রটি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম জাহাঙ্গীর আলম।

আদেশের বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শুধু সরকারি কর্মকর্তাদের মনোনয়নের যে বিধান করা হয়েছিল, এটা বৈষম্যমূলক। এ কারণে আদালত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করেছেন।’নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ সংশোধন করে গত ৩১ আগস্ট পরিপত্র জারি করা হয়।

এই পরিপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধু সরকারি কর্মকর্তা (নবম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের (পঞ্চম গ্রেডের নিচে নয়) জন্য সংরক্ষণ থাকবে বলে উল্লেখ করা হয়। এই পরিপত্রের আলোকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে আরও বলা হয়, সব অ্যাডহক কমিটি চলতি বছরের ১ ডিসেম্বর বিলুপ্ত হবে। পরে এই পরিপত্র চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোকছেদুর রহমান আবির। সে রিটের শুনানি শেষে আজ আদেশ দেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com