1. admin@thedailyagnikontho.com : admin :
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো

রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো

কসোভো আজ ঢাকায় একটি স্থানীয় এনজিওর সঙ্গে সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা সম্প্রসারণ করেছে। বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ও অ্যাসোসিয়েশন ফর সোশিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (এএসইএবি)-এর নির্বাহী পরিচালক মাহফুজা খানম এই এমওসি স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কসোভো দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায়, কসোভো প্রজাতন্ত্র এএসইএবি’র উদ্যোগে রোহিঙ্গা শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে ৫ হাজার ইউরো আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার মাধ্যমে কক্সবাজারের কমিউনিটি লার্নিং সেন্টারগুলোতে স্কুল বেঞ্চ, ব্যাগ এবং পানির পাত্র সরবরাহ করা হবে।

রাষ্ট্রদূত প্লানা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক প্রতিক্রিয়ার প্রতি কসোভোর সংহতি পুনর্ব্যক্ত করেন এবং বাস্তুচ্যুত শিশুদের মর্যাদা ও সহনশীলতা গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত প্লানা বলেন, রোহিঙ্গা জনগণের সহায়তায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কসোভো সংহতি প্রকাশ করছে। শিক্ষা শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি একটি আশার সেতুবন্ধন এবং সহনশীলতার পথ, বিশেষ করে তাদের জন্য যাদের জীবন সংঘাতের কারণে বিপর্যস্ত হয়েছে।

মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য কসোভোর ‘উদার সহায়তা’র প্রশংসা করেন এবং এটিকে ‘গভীর মানবিক সংকটের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রকাশ’ বলে অভিহিত করেন। এই উদ্যোগটি মানবিক মূল্যবোধ, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কসোভো ও বাংলাদেশের অভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com