1. admin@thedailyagnikontho.com : admin :
নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। আজ বৃহস্পতিবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় বাহিনীর সব কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। ডিএমপি কমিশনার আরো বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি।

বেআইনি সমাবেশ মোকাবিলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে। দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সব ব্যয়ভার ডিএমপি বহন করবে বলেও ঘোষণা দেন তিনি। কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন।

এছাড়া, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। কমিশনার এসময় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।

ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল সবাই পাচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা। এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এসময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার ৮ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com