1. admin@thedailyagnikontho.com : admin :
নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না: আইজিপি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না: আইজিপি

নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না: আইজিপি

গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রবল প্রতিকূলতার মধ্যে শুরু করতে হয়েছে। সেই অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আমাকেও শুনতে হয়- উনি কি আমাদের লোক? ধারাবাহিক এটা চলে এসেছে। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আলোচনার বিষয়বস্তু ছিল- ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়। প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এরপর ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ নিয়ে একটি প্রবন্ধ তুলে ধরেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমরা একটা জায়গায় এখনও হতাশা থেকে বের হতে পারছি না। অনেকে বলছেন, পুলিশ কমিশন এখনই করতে হবে। রাজনৈতিক সরকার আসলে এটি হবে না। তাহলে, আমাদের ভবিষ্যতে কি আছে? উনরা (রাজনৈতিক নেতারা) আমাদের অভিভাবক, আমি তাই মনে করি। তারা দেশ পরিচালনা করেন।

তাহলে তাদের কেন আস্থায় রাখতে পারব না। এটা হতাশাজনক। এটা তো হওয়ার কথা নয়। সেই ভয় থেকেই বলি যে, রাজনীতি ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটা স্বতন্ত্র বডির আওতায় আমাদের (পুলিশ) নিয়ে যান। ওই আস্থাটা কেন পাচ্ছি না। উনারাই (রাজনৈতিক নেতারা) করবেন। উনারা দেশ চালাবেন, কিন্তু উনারা কোনো প্রভাব বিস্তার করবেন না সেই জায়গায় কবে যাব আমি। বাহারুল আলম আরও বলেন, গত এক বছরে যেটা মনে হয়েছে, পুলিশের ও জনমানুষের যে অভিজ্ঞতা- কতটুকু ঘৃণা সঞ্চার হলে পুলিশ তার স্টেশন থেকে পালাতে হয়।

গত দেড়শ’ বছরে যেটা হয়নি। গত ১৫ বছরে আমরা কীভাবে ব্যবহার হয়েছি, আমরা এর আত্ম অনুসন্ধান করি। যারা পরিচালনা করেন, রাজনৈতিক দল তারা এর থেকে বেরিয়ে যাবেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, কার্যকর স্বাধীনতা আমাকে দেন। মামলা তদন্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে আমার কাছে যে কোনো নির্দেশনা যেন না আসে। কীভাবে পুলিশ পরিচালিত হবে তা বইতে লেখা আছে। আমাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আইনের শাসন অনুযায়ী কাজ করতে দেন। ১৮৬১ সালের পুলিশ আইনের ৩ ধারাতে পুলিশের ওপর সরকারের অসীম ক্ষমতা দেওয়া হয়েছে।

এটা কাটছাট করতে হবে। নতুন পুলিশ আইনও হোক। সুখের কথা হলো- অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে। গোলটেবিলে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকার কর্মী নূর খান।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম এ বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com