1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছোটখাটো কোনো ঘটনা বা কোনো বড় ঘটনা যাতে না ঘটে, সেদিকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৯৪ লাখ টাকায় উপজেলা ডরমিটরি ভবন নির্মাণ করছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপজেলা নার্সিং ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ইছাপুরা গ্রামে নির্মাণস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com