1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
হামাস গাজা যুদ্ধবিরতিতে অটল থাকতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’: এরদোয়ান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
হামাস গাজা যুদ্ধবিরতিতে অটল থাকতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’: এরদোয়ান

হামাস গাজা যুদ্ধবিরতিতে অটল থাকতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’: এরদোয়ান

ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিন পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া। ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, সোমবার ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলন কমসেক (COMCEC)-এর প্রতিনিধিদের উদ্দেশে বক্তৃতাকালে এরদোয়ান বলেন, ‘দেখা যাচ্ছে, হামাস চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞ।

তার এ মন্তব্য এমন সময় এলো যখন তুরস্ক সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে- গাজা পুনর্গঠন বিষয়ে আলোচনার জন্য। অক্টোবরের ১০ তারিখে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এ বৈঠক হচ্ছে। বৈঠকটি ইস্তাম্বুলের একটি হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৫টায় (স্থানীয় সময় সকাল ১১টা জিএমটি) শুরু হবে, এবং কয়েক ঘণ্টা পর এক যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

এরদোয়ান বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে আরও বেশি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, এরপর শুরু করতে হবে পুনর্গঠনের কাজ। ইসরাইলি সরকার তা ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছে। তিনি বলেন, ‘আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার যৌথভাবে প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। তিনি মার্চ মাসে ঘোষিত ফিলিস্তিন পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করছিলেন। এরদোয়ান আরও বলেন, ‘গাজা পুনরুদ্ধার প্রক্রিয়ায় ওআইসি ও কমসেকের নেতৃত্বমূলক ভূমিকা নেওয়া অত্যাবশ্যক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com