1. admin@thedailyagnikontho.com : admin :
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন

সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন

ড্যানিশ রিফিউজি কাউন্সিলের প্রধান শার্লট স্লেন্ত জানিয়েছেন, উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের কারণে অর্ধেকেরও বেশি মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন। কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত শুরুর পর হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

প্রায় ১ কোটি ২০ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়েছে এবং এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। সম্প্রতি প্রতিবেশী দেশ চাদের সীমান্তবর্তী একটি অঞ্চল পরিদর্শনের পর ড্যানিশ শরণার্থী কাউন্সিলের মহাসচিব শার্লট স্লেন্ত এই সপ্তাহে ফোনে এএফপিকে বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতি দেখছি, যেখানে ৩ কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। এটি সুদানের জনসংখ্যার অর্ধেকের বেশি।

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের যে দুর্ভোগ দেখছি তা অকল্পনীয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুদানের জনসংখ্যা ছিল প্রায় ৫ কোটি। চাদের সীমান্তবর্তী দারফুর অঞ্চলে সাম্প্রতিক সময়ে তীব্র লড়াই হয়েছে। গত কয়েক সপ্তাহে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। আরএসএফ ১৮ মাসের অবরোধ শেষে দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এল-ফাশের শহর দখল করেছে এবং নৃশংসতার খবর বেড়েই চলেছে।

স্লেন্ত বলেন, ‘এখানে এমন সব লঙ্ঘন ঘটছে যা আন্তর্জাতিক মানবিক আইনকে অতিক্রম করছে।’ তিনি জানান, এনজিওর পর্যবেক্ষণে সুদানে গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, ‘আমরা আটক, অপহরণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্যাতনের ঘটনা দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com