1. admin@thedailyagnikontho.com : admin :
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি

বার কাউন্সিল এডহক কমিটি বাতিল করে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান এডহক কমিটি বাতিল করে নির্বাচন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঢাকা, চট্টগ্রাম বারসহ দেশের সকল আইনজীবী সমিতির এডহক কমিটি বাতিল করে নির্বাচন দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার সংগঠনটির পক্ষে এ দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক এস. এম. আজমল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, সেফায়েত উল্লাহ, বিশ্বনাথ কর্মকার, মেরি আক্তার, মুখ্য সংগঠক সাকিল আহমাদ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১৯১৪ জনকে উত্তীর্ণ করে আবার সেই রেজাল্ট গতকাল বাতিল করায় এই সব ছেলেমেয়েদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে।

এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার ও বার কাউন্সিলের এডহক কমিটি দ্রুত বাতিল করে বার ও বার কাউন্সিলের গণতন্ত্রায়ণকে ফিরিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com