1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিএনপি।আজ মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘সিইসি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা স্পষ্টভাবে জানিয়েছি-সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।

আচরণবিধি মেনে চলা থেকে শুরু করে নির্বাচন পরিচালনার পরিবেশ নিশ্চিত করা-সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত। দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি ও আন্দোলনের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম খান বলেন, ‘যে নির্বাচনের জন্য বহু নেতা-কর্মী জীবন দিয়েছে, নিখোঁজ হয়েছে, মামলা-হামলার শিকার হয়েছে-সেই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি। অবাধ নির্বাচনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব। তাই নির্বাচনি প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। প্রবাসী ভোটার নিবন্ধন প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে দূরবর্তী এলাকাগুলোতে থাকা বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ইসি জানিয়েছে- যারা এবার নিবন্ধন করতে পারবেন না, তাদের জন্য পরবর্তীতে সুযোগ রাখা হবে। বিদেশে থাকা বিপুলসংখ্যক নাগরিকের এনআইডি না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রস্তাব করেছি-পাসপোর্টকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। পাসপোর্টের ছবি ও তথ্য স্থানীয়ভাবে যাচাই করলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব।’ ইসি এ বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

গণভোট আয়োজনের প্রয়োজনীয় আইন চূড়ান্ত হয়েছে বলেও বৈঠকে অবহিত করা হয়। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘গণভোটের আইনি প্রস্তুতি সম্পন্ন হওয়া নির্বাচনি ব্যবস্থার জন্য ইতিবাচক অগ্রগতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অবাধ নির্বাচনের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি জড়িত। এ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এক রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে লটারির মাধ্যমে পুলিশ সুপার বদলির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব বণ্টনের ওপর দলটির গুরুত্ব রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com