1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
দেশের সেবায় অনন্য ভূমিকা পালন করছে আর্মার্ড কোর: সেনাপ্রধান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
দেশের সেবায় অনন্য ভূমিকা পালন করছে আর্মার্ড কোর: সেনাপ্রধান

দেশের সেবায় অনন্য ভূমিকা পালন করছে আর্মার্ড কোর: সেনাপ্রধান

‘আর্মার্ড কোর’-এর প্রতিটি সদস্যকে ভবিষ্যতে দেশের সেবায় অনন্য ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত ‘সাঁজোয়া কোরের বার্ষিক কমান্ডার সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেনারেল ওয়াকার আর্মার্ড কোরের গৌরবময় ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি এসিসিএন্ডএস-এ বৃক্ষরোপন ও অধিনায়কদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন। এর আগে সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস-এ পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি; সাঁজোয়া কোর-এর কর্নেল কমান্ড্যান্ট; ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি; সাঁজোয়া কোর-এর কর্নেল কমান্ড্যান্ট; এনএসআই ডিজি; অ্যাডজুট্যান্ট জেনারেল; ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; কমান্ড্যান্ট এসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com