1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে: ডাকসু ভিপি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে: ডাকসু ভিপি

জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে: ডাকসু ভিপি

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। আজ শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও-৩ আসনের যুব বিভাগের আয়োজনে তারুণ্যের উৎসবে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যেটা পারেনি, সেটি তরুণেরা করে দেখিয়েছে।

জুলাই বিপ্লবের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। এই সুযোগকে আমরা বৃথা যেতে দেব না। তিনি বলেন, বিগত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নেতৃত্বের অযোগ্যতা, দুর্নীতি’ কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোনো উন্নতি হয়নি। সাদিক কায়েম বলেন, লন্ডনে ও দিল্লিতে বসে আর কোনো রাজনীতি হবে না।

রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই যাদের কথা এবং কাজে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com