1. admin@thedailyagnikontho.com : admin :
অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতলো বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতলো বাংলাদেশ

অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতলো বাংলাদেশ

আমিরুল ইসলামে পঞ্চম হ্যাটট্রিকে অস্ট্রিয়াকে আজ ৪-৩ গোলে পরাজিত করে জুনিয়র হকি বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ১৭তম স্থান অর্জনের পাশাপাশি জিতে নিয়েছে বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি। মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে আজও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল। ১৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। ২৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুন করেন হোজিফা হোসেন।

৩৫ মিনিটে রাকিবুল হাসান দুর্দান্ত এক ফিল্ড গোলে বাংলাদেশকে আরো এগিয়ে দেন। ৪৪ মিনিটে অস্ট্রিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন এ্যান্ডর লোসোনকি। ৫০ মিনিটে শক্তিশালী পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। ২ মিনিট পর আবারো পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। এবারও আমিরুল স্ট্রোক থেকে গোল করে টুর্নামেন্টের পঞ্চম হ্যাটট্রিক পূরণ করেন। ৫১ ও ৫৭ মিনিটে অস্ট্রিয়া দুই গোল দিয়েও দলের হার এড়াতে পারেনি।

বিশ্বকাপে ছয় ম্যাচে আমিরুল পাঁচটি হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করেছেন।বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন আমিরুল।

পরের ম্যাচে বর্তমান রানার্স-আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ওমানের জালে দিয়েছে ১৩ গোল, যে ম্যাচে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল দিয়েছেন। স্থান নির্ধারণী ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করেছিল বাংলাদেশের যুবারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com