1. admin@thedailyagnikontho.com : admin :
গত ১৭ বছরে দেশের কোনো ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি: দুলু - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
গত ১৭ বছরে দেশের কোনো ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি: দুলু

গত ১৭ বছরে দেশের কোনো ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি: দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গত ১৭ বছরে দেশের কোনো আসন বা ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখে আসছে। বিএনপিকে আলাদা করে ভোট চাইতে হয় না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রার্থীর পাশে দাঁড়াবে।

আজ সোমবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝাড়িরঝার ২ নম্বর ঘাট এলাকায় নির্মিত একটি অস্থায়ী ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, দেশের নির্বাচনী পরিবেশ দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। দিনের নির্বাচন রাতে হয়েছে। ভোটাধিকার ফিরে পেতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে।

এ সময় বহু নেতা-কর্মী আহত, পঙ্গু, নিখোঁজ হয়েছেন এবং অসংখ্য কর্মী কারাভোগ করেছেন। রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক দলের গঠন নিয়ে দুলু বলেন, সংগ্রামের কঠিন সময়ে অনেককে দেখা যায়নি, এখন নতুন দল গঠিত হচ্ছে। সুখে-দুঃখে যারা সবসময় পাশে থাকে, তারাই জনগণের প্রকৃত প্রতিনিধি।

তিনি স্থানীয় জনতাকে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি বিএনপি প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে আগামী দিনে নতুন রূপে লালমনিরহাটকে দেখতে পাবেন, ইনশাল্লাহ। জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব হাসান আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com