1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি করা চলবে না: ড. আমানুল্লাহ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি করা চলবে না: ড. আমানুল্লাহ

শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি করা চলবে না: ড. আমানুল্লাহ

চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা গ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গবেষণা বাড়াতে দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্ব নিয়ে আলোচনা চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বুধবার এসব তথ্য জানান। তিনি আরও বলেন, এসব উদ্যোগের ফলে শিক্ষার গুণগত মান যেমন বাড়বে তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে চাকরি অথবা উদ্যোক্তা হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। কিন্তু এই সুবিধা পেতে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।

আর শিক্ষকদের দলাদলি ভুলে শিক্ষা প্রদানে আত্মনিয়োগ করতে হবে। রাজধানীর মতিঝিলে টিএন্ডটি কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতক সম্মান প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। প্রফেসর আমানুল্লাহ বলেন, স্বাধীনতার পর দেশের শিক্ষাখাতে প্রয়োজনীয় বিনিয়োগ হয়নি। হয়নি সার্বজনীন ও সুদূর প্রসারী কোন শিক্ষানীতিও। বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও পরিচালনা পর্ষদ দলীয় রাজনীতিতে জড়িয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি আরও বলেন, বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা পেতে তরুণ-তরুণীদের কারিগরীভাবে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই।

এজন্য টিএন্ডটি কলেজ কর্তৃপক্ষকে বিভিন্ন প্রফেশনাল কোর্স চালুর পরামর্শ দেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন। টিএন্ডটি কলেজের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন ড. আমানুল্লাহ। তিনি আরও বলেন, ভাল ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি ও সর্বত্র শৃঙ্খলা প্রতিষ্ঠা করে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, টিএন্ডটি কলেজের কল্যাণে সবসময় পাশে থাকবেন তিনি।

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কলেজটিকে সরকারি করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন। টিএন্ডটি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার মো. বেলায়েত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পর্ষদের সদস্য জাহিদুল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহুরুল ইসলাম, নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান খান এবং টিএন্ডটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর মো. নুর হোসেন। এর আগে টিএন্ডটি কলেজের নবনির্মিত ৮তলা আইসিটি ভবন উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com