1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক

সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক

টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মনে করেন, যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডোজ) কিছুটা সফল হয়েছিল। তবে তার মতে, ওই সময়ে তিনি নিজের কোম্পানিগুলোতে মনোযোগ দিলে আরও ভালো হতো। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। মঙ্গলবার প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে মাস্ক এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন কেটি মিলার, ডোজের সাবেক মুখপাত্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-প্রধান স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী। হোয়াইট হাউসের নির্বাহী ভবনের একটি ছোট দফতর থেকে কয়েক মাস ডোজ-এর কার্যক্রম পরিচালনা করেন মাস্ক। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মী ও সংস্থাগুলোতে ব্যাপক ছাঁটাই করেন।

তবে জুনে হোয়াইট হাউসের কর ও ব্যয় বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। মাস্ক বিলটিকে ‘পুরোপুরি পাগলামি ও ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন। ডোজ-এ আবার কাজ করবেন কি না, এমন প্রশ্নে মাস্ক বলেন, ‘না, আমার মনে হয় না।’ তিনি আরও বলেন, ‘ডোজ-এ কাজ করার বদলে যদি আমি আমার কোম্পানিগুলোতে কাজ করতাম। তবে তখন হয়তো গাড়িগুলো পোড়ানো হতো না।’ তার এ মন্তব্য টেসলার শোরুম ও চার্জিং স্টেশনে ভাঙচুরের ঘটনার প্রতি ইঙ্গিত করে।

মাস্ক বলেন, ‘আমরা কিছুটা সফল হয়েছিলাম। অনেক অর্থ বন্ধ করেছি, যেগুলো আসলে অর্থহীন ছিল, পুরোপুরি অপচয় ছিল।’ তবে ডোজ-এর প্রকৃত সাশ্রয় কতটা হয়েছে তা স্পষ্ট নয়। স্বাধীন পর্যবেক্ষকরা বলছেন, সরকারের দাবি করা অঙ্কের সঙ্গে বাস্তবের মিল নেই। সরকারি ওয়েবসাইটে বর্তমানে ২১৪ বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলা হলেও তা প্রকৃত সাশ্রয় নয় বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com