1. admin@thedailyagnikontho.com : admin :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে দু’জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনারারি ফ্লাইং অফিসার থেকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন— অনারারি ফ্লাইং অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রভোস্ট ও অনারারি ফ্লাইং অফিসার দেওয়ান আলী, এয়ারফ্রেম ফিটার। মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম ইউসুফ আলী, রেডিও ফিটার।

মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোমিন, লোড মাস্টার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, গ্রাউন্ড সিগন্যালিং, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক, ফিজিক্যাল ফিটনেস এন্ড ড্রিল ইন্সট্রাক্টর, মাস্টার ওয়ারেন্ট অফিসার এমদাদ হোসেন চৌধুরী, ইঞ্জিন ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মহসিন, প্রভোস্ট, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. ইস্রাফিল হোসেন।

সেক্রেটারিয়াল এসিস্ট্যান্ট (জেনারেল ডিউটিস), মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, লজিস্টিক এসিস্ট্যান্ট এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আখতারুজ্জামান চৌধুরী, মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর এন্ড ফিটার। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর এই অনারারি কমিশন ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com