1. admin@thedailyagnikontho.com : admin :
জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে উচ্চশিক্ষার সুযোগ খুবি শিক্ষার্থীদের - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে উচ্চশিক্ষার সুযোগ খুবি শিক্ষার্থীদের

জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে উচ্চশিক্ষার সুযোগ খুবি শিক্ষার্থীদের

জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে প্রতিষ্ঠানটির নিজস্ব (সম্পূর্ণ) অর্থায়নে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)- এর অংশ হিসেবে জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (এমইএক্সটি) -এর স্পেশাল রিকমেন্ডেশন প্রোগ্রামের আওতায় ২০২৬ সালের অক্টোবর ইনটেকের জন্য এ সুযোগ দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ে (মাস্টার্স ও পিএইচডি) অধ্যয়নের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে আজ বুধবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে একটি ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘জাপানের মতো প্রযুক্তি ও গবেষণায় অগ্রসর দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের এ সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি ইউনিভার্সিটি অব ইয়ামানাশির সঙ্গে এ উদ্যোগের সূচনাকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আহসানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্রিফিং সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন) প্রফেসর হানাওয়া মাসানোরি।

তিনি প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, গবেষণার সুযোগ, স্কলারশিপ সুবিধা এবং জাপানে শিক্ষাজীবনের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর হানাওয়া মাসানোরিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আহসান, ইসিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. ইসমত কাদির। ব্রিফিং সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সোহেল মাহমুদ শের। এ সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ও সিএসই ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com