1. admin@thedailyagnikontho.com : admin :
বাগেরহাটে ‘বড়দিন’ উপলক্ষে পুলিশ সুপারের গীর্জা পরিদর্শন - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
বাগেরহাটে ‘বড়দিন’ উপলক্ষে পুলিশ সুপারের গীর্জা পরিদর্শন

বাগেরহাটে ‘বড়দিন’ উপলক্ষে পুলিশ সুপারের গীর্জা পরিদর্শন

বাগেরহাট জেলায় আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ (২৫ ডিসেম্বর) উপলক্ষে স্থানীয় গীর্জা পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। আজ বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাসাবাটি মাইকেল মারিয়া পল্লী এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জা পরিদর্শন করেন।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খাঁন, সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শহিদুল ইসলাম, ফাতিমার রানী মারীয়ার গীর্জার ফাদার ডমেনিক হালদারসহ স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, আসন্ন বড়দিন উৎসব যেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সেলক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com