1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
দুর্নীতিগ্রস্ত লোককে সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন: দুদক কমিশনার - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
দুর্নীতিগ্রস্ত লোককে সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন: দুদক কমিশনার

দুর্নীতিগ্রস্ত লোককে সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন: দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মো. আকবর আজিজী বলেছেন, আগামী নির্বাচনের পর দেশ পরিচালনায় কারা দায়িত্ব নিবেন এটা জনগণই নির্ধারণ করে দিবে। আমরা একাধিকবার বলছি, দুর্নীতিগ্রস্ত লোককে পার্লামেন্টে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন? রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে। আমাদের মূল্যবান ভোট যেন অপাত্রে না যায়। আকবর আজিজী বলেন, নির্বাচনে আমরা মানুষ বাছাই করে নিব। প্রার্থী পূর্বে সরকারি চাকরিজীবী বা শিক্ষক হন না কেন, আমরা দেখব তার সততার খ্যাতি আছে কি না কিংবা কর ফাঁকি দেয়ার দুর্নাম আছে কি না। এগুলো যদি না থাকে তাহলে সবার উচিত ভালো মানুষকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠানো।

তবেই আমরা ভালো সরকার পাবো। তবেই আমাদের ভোটাধিকার, মানবাধিকার, ন্যায়বিচার সবকিছু সমুন্নত হবে। দুদক কমিশনার আরও বলেন, দেশে দুর্নীতি এমন পর্যায়ে গেছে, আমরা আগে শুনেছিলাম, শাল গাছ যতোটা খাড়া, ততোটা গাঁড়া। অর্থাৎ উপরে যতদূর যায়, নিচেও ততোদূর যায়। দুর্নীতিও শাল গাছের মতো গভীরে পৌঁছে গেছে। এটাকে ছোট-ছোট খুন্তি দিয়ে উপড়ানো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। সম্ভব না বলে ছেড়ে দিব এমন না।

তিনি বলেন, আমাদের কমিশনের মধ্যেও যারা দুর্নীতিগ্রস্ত আছেন, তাদেরকে ড. মোমেন কমিশন সামান্যতম ছাড় দিচ্ছে না। ডিএডি থেকে ডাইরেক্টর পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। যার যা ত্রুটি আমাদের সামনে এসেছে, আপাতাত সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চালু আছে। তদন্ত যদি প্রমাণ পাওয়া যায় অবশ্যই তারা তাদের প্রাপ্য পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com