1. admin@thedailyagnikontho.com : admin :
নাটোরে সংসদ নির্বাচন ও গণভোট অবহিতকরণে উঠান বৈঠক - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নাটোরে সংসদ নির্বাচন ও গণভোট অবহিতকরণে উঠান বৈঠক

নাটোরে সংসদ নির্বাচন ও গণভোট অবহিতকরণে উঠান বৈঠক

নাটোর জেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল চারটায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া মোল্লাপাড়ায় এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস।

ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ড. মো. নাসিম রানা এবং কাফুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার। বৈঠকে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব।

পাশাপাশি ‘কেমন বাংলাদেশ চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে। একই দিনে দুইটি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে। এছাড়াও বক্তারা নির্বাচনের সময়সূচি ও আচরণবিধি সম্পর্কে ধারণা প্রদান করেন।

ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা জানান, জেলার সাতটি উপজেলায় নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত অবহিতকরণ সভা পর্যায়ক্রমে আয়োজন করা হবে। পাশাপাশি ১২ ডিসেম্বর থেকে জেলা তথ্য অফিস নির্বাচনের তফশিল, আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত সড়ক প্রচারণা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com