1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অনলাইন ভ্যাট কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমে: এনবিআর - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অনলাইন ভ্যাট কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমে: এনবিআর

অনলাইন ভ্যাট কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমে: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক সকল কার্যক্রম এখন থেকে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হবে। তিনি বলেন, বিদ্যমান আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম করা হয়েছে, তবে সিস্টেমের কার্যক্রম ও সেবায় কোনো পরিবর্তন হবে না।

আজ মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সিস্টেম আইবাস ও ভ্যাট অটোমেশন সিস্টেম আইভাস সিস্টেমের – এই দুইটির উচ্চারণগত মিলের কারণে বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল।

এ জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৫ সালের ৬ষ্ঠ বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম রাখা হয়েছে। এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত সকল অনলাইন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে অনলাইনভিত্তিক ভ্যাট নিবন্ধন, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ-চালান ও ই-পেমেন্টভিত্তিক সকল লেনদেন।

এছাড়া রাজস্ব আদায়ে ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ (ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট) মূসক ৪.৩ ফরমের মাধ্যমে দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রমও ই-ভ্যাট সিস্টেমের আওতায় পরিচালিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনভিত্তিক ভ্যাট কার্যক্রমকে আরও সহজ, ব্যবহারবান্ধব ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com