1. admin@thedailyagnikontho.com : admin :
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নেমেছে ‘ভোটের গাড়ি’। ‘সুপার কারাভান’ নামে পরিচিত ১০টি গাড়ির এই বহরটি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গণভোট ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে।

এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িগুলোতে বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এতে ফেলানী হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। এসব উপস্থাপনার মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com