1. admin@thedailyagnikontho.com : admin :
সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টসমূহ স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টসমূহ স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টসমূহ স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টসমূহ নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান ৫টি ব্যাংকের গ্রাহকগণের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।

এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং ওই আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এ ব্যাংকের উপর জনগণের আস্থা সৃষ্টি হবে এবং এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com