1. admin@thedailyagnikontho.com : admin :
সিলেটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
সিলেটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে সিলেটে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিলেটের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ রোববার বিকেলে শেষ হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, পড়াশোনা ও জানার বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানা যায়। তাই জ্ঞানের আলোচনা বা প্রশিক্ষণে অংশ নিলে তা সবসময় কাজে লাগে। সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনের অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনে সাংবাদিকদের বড় ভূমিকা থাকে।

সাংবাদিক ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব। গণভোটের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট বিষয়ক প্রচারের ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন। তাদের লেখনীর মাধ্যমে মানুষ গণভোট সম্পর্কে বিস্তারিত জেনে হ্যাঁ বা না ভোট দিতে পারবে।

প্রশিক্ষণ সমন্বয়কারী পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার উপসম্পাদক সুলতান মাহমুদ এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com