1. admin@thedailyagnikontho.com : admin :
কুয়েটে চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধিবিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
কুয়েটে চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধিবিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা

কুয়েটে চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধিবিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।

কর্মশালায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দক্ষ ও সুশৃঙ্খল জনবলই হল বিশ্ববিদ্যালয়ের প্রাণ। চাকরির বিধিবিধান ও সঠিক আচরণবিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকেও ত্বরান্বিত করে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ নূর কুতুবুল আলম। দিনব্যাপী এই প্রশিক্ষণে দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে চাকরিবিধি, আচরণ ও শৃঙ্খলা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নূরুন্নবী মোল্লা।

দ্বিতীয় অধিবেশনে সময়ানুবর্তিতা এবং ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ে আলোকপাত করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫তম গ্রেডের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com