1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন হাসনাত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন হাসনাত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন হাসনাত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি পরিহার করেই জনগণের কাছে যেতে চান তারা। ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে মানুষের মন জয় করাই তাদের রাজনীতির মূল দর্শন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না— এমন ব্যবস্থাও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

পাশাপাশি দুর্নীতি, ঋণখেলাপি সংস্কৃতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হাসনাত আবদুল্লাহ দাবি করেন, এবারের নির্বাচন হবে দুর্নীতিবিরোধী ও নৈতিক রাজনীতির পক্ষে জনগণের রায় প্রদানের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদের বাইরে রাখার সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com