1. admin@thedailyagnikontho.com : admin :
পোস্টাল ব্যালট পৌঁছেছে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ :
আওয়ামী লীগ সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়: বাণিজ্য মন্ত্রী জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল মে মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও ৫টি আসছে সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন সরকারি দল বহু জায়গায় উল্টাপাল্টা করছে: জামায়াত আমির কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের
পোস্টাল ব্যালট পৌঁছেছে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায়

পোস্টাল ব্যালট পৌঁছেছে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬২৫ জন ভোটার ইতোমধ্যে কিউআর কোড স্ক্যান করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে নিবন্ধনকারী এই প্রবাসী ভোটাররা আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট দেশে পাঠাতে পারবেন।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, ‘এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট গেছে। তবে সঠিক ঠিকানা না দেওয়ায় বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট দেশে ফেরত এসেছে।’ এর আগে, নির্বাচন কমিশন ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছিল।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com