1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্য উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, ভোক্তা পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন যে, পণ্যের দাম গত বছরের মতো স্থিতিশীল থাকবে এবং কিছু ক্ষেত্রে আরও কমতে পারে।

আজ রোববার রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে এ সব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বশির বলেন, আমদানি ও উৎপাদনের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে আমরা বাজার নিয়ে আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় গড়ে প্রায় ৪০ শতাংশ আমদানি বেড়েছে।

এই বিশ্লেষণের ভিত্তিতে তিনি আশা প্রকাশ করেন, এ বছর বাজার পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল থাকবে। বাজারে কারসাজির বিষয়ে তিনি বলেন, সরকার প্রতিদিনই বাজার মনিটরিং করছে। বিশেষ করে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হার স্থিতিশীল রয়েছে। প্রতিযোগিতা বাড়াতে সরকার বাজারে প্রায় পাঁচ লাখ টন দেশীয় রাইস ব্রান অয়েল সংযুক্ত করেছে। এর ফলে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com