রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
চলতি অর্থবছরের জানুয়ারি মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৬১৮ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৬৭৬ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৮ হাজার ৮৮৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৫ হাজার ৪৫৩ মিলিয়ন ডলার।
Leave a Reply