1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে: প্রধান উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে: প্রধান উপদেষ্টা

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামোর সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্ন্যান্স কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ সাইবার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

আগামীকাল ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষ্যে দেয়া আজ এক বাণীতে তিনি বলেন, ‘এ উদ্যোগগুলো প্রযুক্তির সহায়ক পরিবেশ বিনির্মাণের পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যা প্রযুক্তিনির্ভর শিল্পায়নকে ত্বরান্বিত করছে, উদ্ভাবনকে উৎসাহিত করছে এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল শক্তিকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করছে বলে আমি বিশ্বাস করি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৮-৩০ জানুয়ারি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ আয়োজন করছে জেনে আমি আনন্দিত। এবারের এক্সপোর মূল প্রতিপাদ্য-‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’-যথার্থ হয়েছে বলে আমি মনে করি। সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।

তিনি বলেন, এবারের প্রতিপাদ্য আমাদের দৃঢ় সংকল্পকে প্রকাশ করছে, যেখানে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারকারী দেশ থেকে উৎপাদক, উদ্ভাবক এবং বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রযুক্তির প্রকৃত লক্ষ্য কেবলই উৎপাদনশীলতা বৃদ্ধি নয়।

মানুষের জীবনযাপন সহজ করা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং সমাজের বৈষম্য হ্রাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান উপদেষ্টা ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com