1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শক্তিশালী বলয় থেকে ‘না’ ভোটের প্রচারে শহীদদের পরিবার নিরাপত্তাহীন বোধ করছে - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
শক্তিশালী বলয় থেকে ‘না’ ভোটের প্রচারে শহীদদের পরিবার নিরাপত্তাহীন বোধ করছে

শক্তিশালী বলয় থেকে ‘না’ ভোটের প্রচারে শহীদদের পরিবার নিরাপত্তাহীন বোধ করছে

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সমাজের বিভিন্ন শক্তিশালী বলয় থেকে যেভাবে ‘না’ ভোটের প্রচারণা শুরু হয়েছে তাতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন বোধ করছে। আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই শহীদ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাৎকালে তিনি এ শঙ্কার কথা জানান।

এ সময় জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে আসন্ন গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। কার্যক্রমের মধ্যে রয়েছে- শহীদ পরিবারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স, ঢাকায় সমাবেশ, অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের প্রচারপত্র বিলি, মাইকিং প্রভৃতি। অধ্যাপক আলী রীয়াজ বলেন, যারা জীবনের বিনিময়ে বাংলাদেশের জন্য একটি আলোকিত আগামী আনতে জীবন উৎসর্গ করেছেন তারা জাতির চিরন্তন প্রেরণার উৎস।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শহীদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামীন এর পিতা মো. মহিউদ্দিন, শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন, শহীদ শাহরিয়ারের পিতা মো. আবদুল মতিন, শহীদ রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাক।

শহীদ আবদুল্লাহ’র ভাই মো. গাউছ উল্লাহ, শহীদ মোস্তাসির এর পিতা সৈয়দ গাজীউর রহমান, শহীদ আব্দুল হান্নানের ছেলে সাইফ আহমেদ খান, শহীদ জোবায়ের এর পিতা মো. কামাল উদ্দিন, শহীদ ফাহমিন এর মাতা কাজী লুলুল মাখমিন, শহীদ নাইমার মাতা আইনুন নাহার, শহীদ সোহেলের স্ত্রী মরিয়ম খানম এবং শহীদ মনিরের মেয়ে রুফাইদা ইসলাম চাঁদনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com