1. admin@thedailyagnikontho.com : admin :
আগামীকাল রাজশাহীর ২টি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আগামীকাল রাজশাহীর ২টি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

আগামীকাল রাজশাহীর ২টি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর দুটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ও বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জনসভা উপলক্ষে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ১ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে কাজ করছে মহানগর জামায়াতসহ ১১ দল। এরমধ্যে ৪০ হাজার নারী কর্মী যোগ দেবেন। এদিকে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনকে কেন্দ্র করে নির্বাচনী সমাবেশ হবে মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে।

এ জনসভায় যোগ দেবেন তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী। এ নিয়ে তাদের প্রস্তুতি শেষ হয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দেবেন। প্রায় ১ লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন।

জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্¦পূর্ণ দিকনির্দেশনা আসবে। রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তুজা বলেন, গোদাগাড়ীর জনসভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আশা করছি সুন্দর ও সফলভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে উৎফুল্ল নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com