1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে: লারিজানি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে: লারিজানি

দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে: লারিজানি

দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও আক্রমণ শুরু করেনি।

লারিজানি লেখেন, ‘আমরা যেকোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান। রোববার (১ মার্চ) এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, ‘আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের দুই দশক সময় ছিল।

আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি।’ তিনি আরও দাবি করেন, তেহরানে বোমাবর্ষণ হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত ‘মোজাইক প্রতিরক্ষা’ কৌশল ইরানকে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণের সক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com